ঘুরছে, যেন অলস পায়ে
গতির সেই উচ্ছলতা হঠাৎ যেন উধাও হয়ে
আসছে থেমে বাঁকের গায়ে
আছে কি কেউ সরিয়ে বাধা,দেবে 'ব' কে পূর্ব গতি
স্রোতের বেগে ছুটবে যে রথ
চড়বে সোপান পরমোন্নতির?
যাঁরাই বসেন মসনদে আচার তাদের হয় যে বদল
প্রতিশ্রুতির ফাঁকা বুলি জনগণের ফাঁকা ঝুলি।
দিন গণি সেই আশায় আশায়
কবে আসেন হারকিউলিস
হাতে নিয়ে বিশাল কোদাল
করবেন সাফাই 'ব' আস্তাবল।।
No comments:
Post a Comment